ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমির দখল প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়ে গাজীপুরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২৩ কার্যকর করা হয়েছে। দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হওয়ার পর এ আইনে আদেশ হওয়া একাধিক মামলার মধ্যে প্রথমবারের মতো গাজীপুরে একটি মামলার রায় ঘোষণা করে সে রায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে মূল মালিককে দখল বুঝিয়ে দিয়েছেন।
আদালতের রায় বাস্তবায়ন ও উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি হুকুম দখল কর্তকর্তা (এলএও) জনাব, ইশতিয়াক আহমেদ।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, মো: কায়সার খসরু জানান, দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কার্যকর হওয়ার পর এ আইনে গাজীপুরে এটিই প্রথম কোনো রায় ঘোষণা করে সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং আদেশ হওয়া অন্যান্য রায়ও দ্রুত বাস্তবায়ন করা হবে।