ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিতার সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ছেলে শিমুল হোসেনের (১৯) এবং সকালে শোয়ার ঘরে মিলল ছেলের ঝুলন্ত লাশ আর এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। আজ বৃহস্পতিবার ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করেন।
শিমুল উপজেলার কাগমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে তেমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।