ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি বন্দুকসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলেন, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মরহুম জালাল আহমেদের ছেলে মোহাম্মদ জিশান (২০), বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান ও শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার কালু ফকিরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, গুলি, হাতুড়ি উদ্ধার করা হয়েছে।