রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

ইয়াবাসহ যুবক আটক পটুয়াখালীর বাউফলে।

ডেইলি ক্রাইম বার্তা : ইয়াবাসহ মো. মুছা (৪১) নামের এক যুবককে পটুয়াখালীর বাউফলে আটক করছেন পুলিশ। মঙ্গলবার রাতে পটুয়াখালীর বাউফলে উপজেলার দাশপাড়া ইউপির ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মুছা একই ইউপির খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার পান-সুপারির দোকানের ক্যাস বাক্সের ভিতর তল্লাসি চালিয়ে ১০৯ পিচ ইয়াবা জব্দ করেন পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আক্তারুজ্জামান সরকার বলেন, আটক যুবক পান-সুপারির ব্যবসার পাশাপাশি মাদক বিক্রি করে আসছে এবং তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”