বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫১

স্বর্ণের বারসহ একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারটি স্বর্ণের বারসহ যশোরে অমিত বিশ্বাস (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার পকেট থেকে উদ্ধার করা হয় চারটি স্বর্ণের বার।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বারের ওজন ৪৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা।
আটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জনাব, সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলোসহ অমিত বিশ্বাসকে আটক করা হয়েছে।
আটক অমিত বিশ্বাসকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।