বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫২

অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বহুল আলোচিত কক্সবাজার শহরের ঐতিহাসিক বাঁকখালী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছেন বিআইডব্লিউটিএ।
সোমবার বাঁকখালীর কস্তুরাঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে অভিযানকে কেন্দ্র করে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদীবন্দর (কস্তুরাঘাট) শাখার সহকারি পরিচালক মো. খায়রুজ্জামান সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।