শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২২

সচেতনতা সভা, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুর, ডোবা, নালা, নদী, খাল, বিল সর্বত্রই বর্ষাকালে পানি থাকে টইটম্বুর। এ সময় খেলা বা গোসল করতে গিয়ে বিশেষ করে শিশু ও সাঁতার না জানা মানুষ পানিতে ডুবে মৃত্যুর শিকার হচ্ছেন প্রায়ই। এসব মৃত্যুর মধ্যে শিশুদের হার সবচেয়ে বেশি। এ ঝুঁকি এড়াতে শিশু ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে রবিবার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক সচেতনতা সভার আয়োজন করা হয়।
পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, যুগ্ম সম্পাদক মাসুদুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি প্রমুখ।