শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৪

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ ঘর থেকে পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে। ‎নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ‎পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শারমিন আক্তার লিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।