ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় ৫৫০ কেজি কাঁকড়া সুন্দরবন থেকে পাচারের পথে জব্দ করেছেন কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও পরে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পৃথক অভিযানে এসব কাঁকড়া জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার জনাব, মুনতাসীর ইবনে মহসিন বলেন, জব্দ হওয়া কাঁকড়ার মূল্য প্রায় ৫ লাখ টাকা। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব কাঁকড়া আবারও নদীতে অবমুক্ত করা হয়েছে।