ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাড়ি ও ওষুধসহ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন গেড়াখাল ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেন।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।