বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

জাল নোটসহ দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে ঢাকা সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছেন পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে সাভার আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি (৪ লাখ) টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।