ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঠাগারে বই উপহার দিয়েছেন বসুন্ধরা শুভ সংঘ, ফটিকছড়ি উপজেলা শাখা। এ বই উপহার দেয়া হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল এলাকার বারমাসিয়া পাঠাগারে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বই হস্তান্তর উপলক্ষে ফটিকছড়ি পৌরসভার কে.এম. টেক স্কুল মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শুভ সংঘ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক, শুভ সংঘের উপদেষ্টা প্রভাষক এন. এম. রহমত উল্লাহ, লেখক মাওলানা দৌলত আলী খান, মুহাম্মদ নাছির উদ্দিন, মোস্তফা কামরুল হোসেন, সহ-সভাপতি ডা. সুজন, যুগ্ম সম্পাদক এন আলম আজাদ, বাবলা কুমার দে, জেএম তাওহীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল করিম ভূঁইয়া, অর্থ সম্পাদক আবু বকর প্রমুখ।