বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৭

দুর্ধর্ষ ডাকাতির ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ঢাকার সাভারে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।
আজ রবিবার ভোর রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক জানান, গোয়েন্দা পুলিশ পরিচয় ভোর রাতে তার ৩ তলার ফ্ল্যাটে কড়া নাড়া হয়। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২ জন ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন। খবর পেয়ে ঢাকার সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জনাব, জুয়েল মিঞা জানান, জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।