ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চারজন হিজড়াকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ আগস্ট) বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), একই জেলার রৌমারী থানার সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজা আহমেদ (২০), কুড়িগ্রামেরই কোতোয়ালী থানার মজিদা কলেজ পাড়ার মো. কালামের মেয়ে মোসকান আক্তার (২০) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি হাসান (২৫)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত চারজন হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।