শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৩

দুইজন মাদক ব্যাবসায়ী যৌথ অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইজন মাদক ব্যবসায়ীকে মোংলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯) আগস্ট বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ বেল্লাল হোসেন (৪০) এবং মোঃ সগির হোসেন (৫২)। তারা বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, সিয়াম-উল-হক বলেন, গতকাল নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাড়ি থেকে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এছাড়াও মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।