ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দখলমুক্ত করতে ঢাকা রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান চালাতে যাচ্ছেন ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ ২০ ও আগামীকাল ২১ আগস্ট এ অভিযান পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) জনাব, মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান হাতে নেওয়া হয়েছে।