শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১

ছিনতাই চক্রের প্রধান গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুখ্যাত ছিনতাই চক্রের প্রধান ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাল ওরফে ভাগনে বিল্লালকে (২৯) গ্রেফতার করেছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ঢাকা রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোহাম্মদপুর ও আদাবর এলাকার কুখ্যাত ছিনতাইকারী বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিল্লালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিল্লাল মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষদের জিম্মি করে ছিনতাই করত।
বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় সিটিটিসি সূত্র।