সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩

পানি বেড়ে ডুবেছে গ্রাম এবং দুর্ভোগে অনেক পরিবার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পদ্মার পানির চাপ বেড়ে ফরিদপুরের সদরপুরে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার দুই ইউনিয়নের প্রায় ১২শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হঠাৎ পানি বৃদ্ধির ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গতরা।
জানা গেছে, উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের প্রায় ১১শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের প্রায় অর্ধশত পরিবারের ঘরবাড়ি ও আঙিনায় পানি প্রবেশ করেছে। ফলে নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ক ফসল ঘরে তুলছেন।
দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের আব্দুল হালিম বলেন, পানি বাড়তে থাকায় রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। গবাদি পশু নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।