শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৩

অনেক মাস বাদে পেঁয়াজ আমদানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁয়াজ আমদানি ভারত থেকে শুরু হয়েছে সাড়ে ৫ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছেন। রবিবার বিকেলে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দিয়েছেন। এরপর আমদানি সংক্রান্ত কার্যক্রম শেষে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে এবং প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলারে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে।