ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে ঢাকা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণালঙ্কার উদ্ধার করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে রিসিভার হিসেবে কাজ করছে এবং বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে আমরা অত্যন্ত সতর্ক এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বরাবরের মতোই আমরা কঠোর অবস্থানে রয়েছি।