ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উদ্ধার হচ্ছে প্রতিদিনই কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর। কখনো মাটির নিচ থেকে, কখনোবা বালুর নিচ থেকে। কখনো নদী থেকে কখনো ক্রাশার মেশিনের আশাপাশ থেকে।
তারই ধারবাহিকতায় এবার সিলেটের জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর।
শনিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া অভিযানে পাথরগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনী ও জৈন্তাপুর থানা পুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, ফারজানা আক্তার লাবনী।