বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৮

বাংলাদেশসহ ৮ দল বিশ্বকাপে খেলবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আয়োজিত হতে যাওয়া প্রথমবারের মতো হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন এই খবর নিশ্চিত করেন এবং এটিকে বাংলাদেশের জন্য একটি গর্ব ও আবেগের মুহূর্ত বলে অভিহিত করেছেন।
এই প্রতিযোগিতার আয়োজন করছে আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল।
বাংলাদেশসহ ৮ দল বিশ্বকাপে খেলবে। টুর্নামেন্টটি চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।