বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৬

কুপিয়ে হত্যা একজনকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুসলিম উদ্দিন নামে একজনকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম মুরাদপুরের আবু তাহেরের ছেলে। তিনি বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।