শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

বর্ণাঢ্য র‍্যালী ‘বৈসাবি’ উৎসব উপলক্ষ্যে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে পাহাড়ি সকল জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিউজিল্যান্ড রোডের মেলার মাঠ প্রাঙ্গনে এসে শেষ করে।
এ সময় তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মেতে ছিলো।