শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

যুবককে পিটিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব বিরোধের জেরে কুমিল্লায় হামলায় গুরুতর আহত ইউনুস মিয়া নামে এক যুবক মারা গেছেন। গতকাল বুধবার (২ এপ্রিল) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইউনুস মিয়া কোতয়ালী মডেল থানার সাহেবনগর উত্তরপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে।
পুলিশ জানায়, প্রতিবেশী ছেতু মিয়ার ছেলে মো. ইউনুসের পরিবারের সঙ্গে নিহত যুবক ইউনুস মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত মঙ্গলবার উভয় পরিবারের সেই বিরোধ থেকে ইউনুস মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তিনি মারা যান।
কোতোয়ালি থানার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, উভয় পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার ইউনুস মিয়াকে বেধড়ক লাঠিপেটা করা হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার বিকালে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে এবং আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।