শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৪

এক তরুণকে কুপিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সজীব (২০) নামের এক তরুণকে ময়মনসিংহ নগরে কুপিয়ে খুন করা হয়েছে এবং তুই বলে সম্বোধন করা নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কাঁচিঝুলি হামিদ উদ্দিন রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
সজীব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবাকে হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শফিকুল ইসলাম খান বলেন, বড় ভাই ও ছোট ভাই দ্বন্দ্বে, তুই বলাকে কেন্দ্র করে খুন হয়েছেন সজীব।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।