শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৫

হত্যা মামলায় কয়েকজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলায় পিরোজপুরে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ওই আদেশে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
আজ সোমবার দুপুর ১২টায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব, মোক্তাগীর আলম ওই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মো. আলমগীর (৫৮), আ. আজিজের ছেলে আঃ মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)।