ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাটিকাটা, মাটি ভরাট, খালের বালু উত্তোলন নিয়ে চট্টগ্রামের রাউজানের হলদিয়ায় খুন হয়েছেন কমর উদ্দিন (৩৪) নামের একজন। তিনি হলদিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকার বাড়ির আলী মিয়ার ছেলে।
গতকাল শনিবার (১৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হলদিয়া আমীর হাট বাজারের পশ্চিম দিকে তাকে ছুরিকাঘাত এবং পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি জনাব, মনিরুল ইসলাম ভুঁইয়া।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।