শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭

শত্রুতার জেরে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে বরিশালের ঝালকাঠির রাজাপুরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
গতকাল রবিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
গতকাল রবিবার রাতে আবুল বাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলা করেন প্রতিপক্ষের শত্রু। এ সময় প্রতিপক্ষের লোক চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবুল বাশারকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইসমাইল হোসেন বলেন, রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।