সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৮

সার ও বীজ বিতরণ কৃষকদের মাঝে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খরিপ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফসি রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে মাগুরা সদর উপজেলা চত্বরে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা ও বাহারুল ইসলাম।
এই সময় সদর উপজেলার ৩৫০০ কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।