সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৮

বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে। বিনামূল্যে ২৮ টন উচ্চ ফলনশীল জাতের ধানবীজ ও দুই ধরনের ১১২ টন সার বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য জনাব, এইচ এম বদিউজ্জামান সোহাগ সোমবার আনুষ্ঠানিকভাবে সার ও ধানের বীজ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, এসএম তারেক সুলতান, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।