বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১২

অনুদানের চেক বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানে পরিচালিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে এবং মঙ্গলবার বান্দরবানের প্রয়াত সাংবাদিক বদরুল ইসলাম মাসুদের স্ত্রীর হাতে এ অনুদানের চেক প্রদান করা হয়।
বান্দরবানের স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক জনাব, শাহ মোজাহিদ উদ্দিন এ অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাবা, উম্মে কুলসুম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।