বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৭

পুলিশ সুপারের দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা : দুঃস্থ ও অসহায়দের মাঝে নেত্রকোনার মদন উপ‌জেলায় শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খা‌লিয়াজুরী সার্কেল) জনাব, মোঃ র‌বিউল ইসলাম, মদন থানার অ‌ফিসার ইনচার্জ জনাব, উজ্জল কান্তিসহ আরও অনেক পুলিশ সদস্য।
তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নেত্র‌কোনা জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ,‌নেত্র‌কোনা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”