সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৩

ক্রমেই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা : দিন দিন বাড়ছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ডেঙ্গু রুগীর সংখ্যা। ২৩ আগস্ট হাসপাতাল সূত্রে জানা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৩ জন এবং ক্রমেই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। পাশাপাশি ডেঙ্গু রুগীর আতংকে রয়েছে হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রুগীরা। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের বলেন হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা,আমাদের চিকিৎসকরা সর্বদাই রুগীর চিকিৎসা দেওয়া সহ তাদের দেখবাল করছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত থেকে বাঁচতে হলে আমাদের আশপাশের পরিবেশ পরিস্কার পরিছন্ন রাখতে হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”