ডেইলি ক্রাইম বার্তা : সরকারি হাসপাতালে ফরিদপুরের নগরকান্দায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। বাড়ির আঙ্গিনা, জমিতে পাট ভিজিয়ে রাখা, বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন না রাখায় মশার উপদ্রব বাড়ছে। বর্ষা মৌসুম বৃষ্টির পানি পড়ে বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা ডাবের খোসা, টিনের কৌটা, প্লাস্টিকের জিনিসপত্র, মাটির তৈরি জিনিসে পানি জমে থাকায় সেখানে ডিম পাড়ে ডেঙ্গু মশা এবং সে কারনে বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা। রোগীদের মশারি টাঙ্গিয়ে সেবা প্রধান করছেন চিকিৎসকরা।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ,এইচ,এফ,ও ( ভারপ্রাপ্ত) তানসিভ জুবায়ের নাদিম বলেন বাড়ির আঙ্গিনা, বাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরিস্কার পরিছন্ন রাখলে মশার উপদ্রব কমবে এবং আমাদের সবার সচেতন থাকতে হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”