মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৫

শিক্ষক মিলনায়তনের শুভ উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাথমিক শিক্ষক সমিতির সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নব নির্মিত শিক্ষক মিলনায়তন এর শুভ উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার জনাব, মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
ধর্মপাশা উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্মিত ভবণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধর্মপাশা-১ নং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাজাহান কবির, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার জনাব, মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা নিবার্হী অফিসার জনাব, শীতেষ চন্দ্র সরকার।
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস সহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।