শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০১

মৃত‍‍্যু এবং আক্রান্ত কমেছে করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় মৃত‍্যু ও আক্রান্ত কমেছে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে। আক্রান্ত হয়েছে ৪২ হাজার ১২৭ জন মানুষ। মারা গেছে ১৮৮ জন।
গতকাল শনিবার আক্রান্ত হয়েছিল এক লাখ দুই হাজার ৯৭৬ জন মানুষ। মারা গিয়েছিল এক হাজার ১৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৯৯৪ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩১ হাজার ৯৩৫ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার ৭৫১ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬২ লাখ ২২ হাজার ২০৫ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৯৮ জনের।