সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৮

নার্স প্রয়োজন দ্বিগুণের বেশি : স্বাস্থ্যমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যে পরিমাণ নার্স রয়েছে বর্তমানে দেশে এবং তার চেয়ে আরো দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন, বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জনাব, জাহিদ মালেক। তিনি বলেন, আমরা গত দশ বছরে ৩৪ হাজার নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরো নার্স নিয়োগ দেওয়া হবে।
আজ শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কমপ্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, আর নার্সরা সার্বক্ষণিক সেবা দেয়। স্বাস্থ্য সেবার জন্য নার্সদের ভূমিকা অনেক। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে করে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে। তবে নার্সদেরকে আরো আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে।