মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

কাশবনে পুলিশের অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাশবনে পুলিশের অভিযান। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ৩ নং চায়না বাঁধ এলাকায় কাশবনে দ্বিতীয় দিনের মতো পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সতর্ক করে বাড়িতে পাঠানো হয়েছে। পরবর্তীতে ওই এলাকায় কোনো অপরাধে জড়িত পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জের যমুনা নদীর তীরের কাশবন এলাকায় বিভিন্ন স্থানে প্রায় দিনভর স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণির দর্শনার্থীদের সমাগম ঘটে দীর্ঘদিন ধরে।
এতে বিশেষ করে পড়ন্ত বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ওই বাঁধ এলাকা ও কাশবনে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। এ ছাড়াও দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
এসব অভিযোগে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কাশবন এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান চালানো হয়। শিক্ষার্থী, প্রেমিক-প্রেমিকাসহ অনেক দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং স্কুল-কলেজ ফাঁকি দিয়ে যেসব ছাত্র-ছাত্রীরা এ দর্শনীয় স্থানে অবস্থান করে তাদেরকে সতর্ক করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রাকিবুল হাসান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।