শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যবসায়ীর কাছ থেকে ফেনীর সোনাগাজীতে চার লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম খোরশেদ আলম।
খোরশেদ আলম জানান, টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাগাজী যাওয়ার পথে বেশ কয়েকজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে মারধরও করা হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল হাসেম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।