সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মৎস্য পক্ষ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল জনাব, মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেখানে সুযোগ রয়েছে, সেখানে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে।