ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে গাজীপুরের ভবানীপুর এলাকায় ৪২৯ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছেন র্যাব-১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)। র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক জনাব, শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।