ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় একটি গোডাউন থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন মৎস্য বিভাগ। পরে জনসমক্ষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এবং অভিযানে সহযোগিতা করেন মুক্তারপুর নৌপুলিশ।