শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৪

কুপিয়ে একজনকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মনি মিয়া শেখ (৪৬) নামে নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের এক বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঢাকায় নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
নিহত মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রহিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।