ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি ও পুকুর নিজের নামে লিখে নেওয়ার পর সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ না করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছানোয়ার হোসেন মণ্ডল (৬৮) ও তার স্ত্রী মতিজান নেছা। তারা উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে মো. আব্দুল মানিক মণ্ডল (৩১)।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও জনাব, এ জেড এম নাহিদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।