শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৪

পানিতে নারীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করতে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে নিখোঁজের একদিন পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের পাশে তার জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে ছিল।
নিহত বেলি বিবি ওই গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী। পরিবার ও এলাকাবাসীর দাবি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।