ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাঁশের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে বগুড়ার শেরপুরে চাচাতো ভাই ও ভাতিজার পিটুনিতে হযরত আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হযরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।