ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২২ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮জন, মাদক মামলায় ২জন ও অন্যান্য মামলায় ১২জন আসামি রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।