শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১২

শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর প্রিন্টিং ও বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা। ঢাকা আরামবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাভারের মর্মান্তিক রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ইউনিয়ন নেতা মানিক কাজী বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহবুব বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে আগামী মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।