বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৭

ভারতীয় ঔষধ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছেন বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ান।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, তানজিলুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা।
তাৎক্ষণিকভাবে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনিপ্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।